ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে বিএনপির প্রতিবাদ সমাবেশ 

বরিশালে বিএনপির প্রতিবাদ সমাবেশ 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে যুবদল কর্মী শাওন প্রধান নিহত হওয়ার ঘটনায় বরিশালে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।

শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের অশ্বীনি কুমার হলের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মজিবুর রহমান নান্টুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ ,সদস্য সচিব মিজানুর রহমান মুকুল, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আকতার হোসেন মেবুলসহ ছাত্রদল, যুবদল,স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, নারায়ণগঞ্জে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করতে গেলে পুলিশ হামলা ও গুলিবর্ষণ করে। এতে যুবদল কর্মী শাওন প্রধান নিহত হয়েছেন। এর আগে ভোলায় পুলিশের গুলিতে দুই নেতার মৃত্যু হয়েছে।

এ সময় বক্তারা দোষী পুলিশ সদস্যদের শাস্তির আওতায় আনার দাবি জানান। এছাড়া দেশের মানুষকে সঙ্গে নিয়ে আগামী দিনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তা‍ঁরা।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ