ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
  • ঝালকাঠিতে পুলিশের বাধায় বিএনপির বিক্ষোভ পণ্ড

    ঝালকাঠিতে পুলিশের বাধায় বিএনপির বিক্ষোভ পণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে যুবদলকর্মী শাওন প্রধান নিহতের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। 

    শনিবার দুপুরে শহরের সরকারি মহিলা কলেজ সড়কে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। 

    জেলা বিএনপি সদস্যসচিব মো. শাহাদাৎ হোসেন অভিযোগ করেন, দলের অস্থায়ী কার্যালয় থেকে মিছিলটি বের হলেই পুলিশ তাতে বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে মিছল করার চেষ্টা করলে পুলিশ নেতাকর্মীদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। পরে জেলা বিএনপির সদস্যসচিবের কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা। 

    বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, বিএনপি নেতা মিজানুর রহমান মুবিন, জেলা যুবদলের সভাপতি শামীম তালুকদার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিচুর রহমান। সমাবেশে বক্তারা পুলিশের গুলিতে নারায়ণগঞ্জ ভোলায় নিহত যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলনেতার হত্যাকারীদের বিচারের দাবি জানান। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ