ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
  • ঝালকাঠিতে আওয়ামী লীগের বিক্ষোভ

    ঝালকাঠিতে আওয়ামী লীগের বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজনৈতিক কর্মসূচির নামে দেশব্যাপী বিএনপির সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। শনিবার সকাল ১১টায় শহরের ফায়ার সার্ভিস মোড় এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। 

    সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি বিএনপি তাদের দলীয় কর্মসূচির নামে সারাদেশে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষসহ পুলিশের ওপরও হামলা চালিয়ে দেশে অস্থীতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। এর তীব্র প্রতিবাদ জানিয়ে তা প্রতিহত করার হুশিয়ারি দেন বক্তরা। 

    জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন। এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ ও জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ