ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ঝালকাঠিতে কৃষকের লাশ নিয়ে স্বজনদের বিক্ষোভ মানববন্ধন

    ঝালকাঠিতে কৃষকের লাশ নিয়ে স্বজনদের বিক্ষোভ মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঁঠালিয়ায় রাকিবুল ইসলাম নামে এক কৃষককে হত্যার বিচারের দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ ও মানবন্ধন করেছে স্বজনরা। শনিবার সকালে কাঁঠালিয়া প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে তাঁরা বিক্ষোভ শেষে মানববন্ধন করেন। 

    নিহতের ছেলে সাকিবুল ইসলাম জানান, গত ২৭ সেপ্টেম্বর বিকেলে তাদের পৈত্রিক সম্পত্তিতে জোর করে চালায় আপন ধানের বীজবপণ করছিলেন দক্ষিণ চেচরী গ্রামের শহিদুল ইসলাম শহিদ, ইব্রাহিম হোসেন তপু, নজরুল ইসলাম হাওলাদার, মিজান হাওলাদার, ডলি বেগম, মামুন হাওলাদারসহ আরো অনেকে। এতে তাঁরা বধা দিলে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে হামলা চালায় প্রতিপক্ষরা। 

    এ সময় তাঁর বাবা রাকিবুল ইসলাম, দাদা শফি উদ্দিন ও চাচা তরিকুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। আহতদের প্রথমে আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর বাবা রাকিবুলের অবস্থার অবনতি ঘটলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে ৬ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পরে গতকাল ২ সেপ্টেম্বর সকালে তাঁর মৃত্যু হয়। 

    এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। এতে ক্ষুব্ধ হয়ে নিহতের স্বজন ও এলাকাবাসী লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধ করে। তারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

    ঘণ্টাব্যাপী মানববন্ধনকালে নিহত রাকিবুলের অন্তঃসত্ত্বা স্ত্রী হাঁসি বেগম, বাবা মো. শফি হাওলাদার, মা লিলি বেগম, ছেলে সাকিবুল ইসলাম, বড় ভাই মো. তরিকুল ইসলাম, বোন সুলতানা বেগম ও ভাই মো. আরিফসহ অন্যান্য আত্বীয়-স্বজনসহ মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইউপি সদস্য ও এলাকাবাসী বক্তব্য রাখেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ