ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে বিএমএফ পরিবহনের ধাক্কায় নিহত ১, আহত ২ 

বরিশালে বিএমএফ পরিবহনের ধাক্কায় নিহত ১, আহত ২ 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাবুগঞ্জ উপজেলার বরিশাল-ঢাকা মহাসড়কের  কামিনী রিফ্রেশ জোন এর (উত্তর রহমতপুর) সামনে ঢাকাগামী বিএমএফ পরিবহনের ধাক্কায় সিএনজিতে থাকা একই পরিবারের ১ জন নিহত হয়েছেন ও ২ জন গুরুত্বর আহত হয়েছেন।  শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে ঘটনাটি ঘটেছে।  

প্রত্যক্ষদর্শীরা জানায়,  ঢাকাগামী একটি বেপরোয়া গতির  বিএমএফ পরিবহন ওভারটেক করতে গিয়ে বরিশাল মেট্টো-থ ১১-১২০২ নম্বরের একটি সিএনজিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় সিএনজিটি দুমড়ে- মুচড়ে যায়। 

এতে সিএজিতে থাকা রহমতপুরের বাসিন্দা একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তুষার পাথর ও তাঁর স্ত্রী শিক্ষিকা প্রিয়াঙ্কা এবং  শালিকা নুপুর গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে দ্রুত শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শিক্ষক তুষার পাথরের শ্যালিকা নুপুরকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

শিক্ষক তুষার পাথর এবং স্ত্রী প্রিয়াঙ্কা  আশঙ্কাজনক অবস্থায় শেবাচিম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।  এসময় সিএনজি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। 

এয়ারপোর্ট থানার এস আই শাহাদাত বলেন, বিএমএফ পরিবহন ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজিকে ধাক্কা দেয়। এতে একই পরিবারের তিনজকে আহত অবস্থায় শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। সিএনজি চালক কে ঘটনাস্থলে পাওয়া যায় নি।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ