ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • পিরোজপুরে নদীতে পড়ে নিখোঁজ কাস্টমস কর্মকর্তা

    পিরোজপুরে নদীতে পড়ে নিখোঁজ কাস্টমস কর্মকর্তা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কুমিরমারা ফেরিঘাটে কাস্টমস কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি পল্টুনে দাঁড়িয়ে থাকা অবস্থায় নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।


    আব্দুল্লাহ হিল কাফি ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার দেওলা ইউনিয়নের চরটিকিয়া গ্রামের মৃত কেফায়েত উল্লার ছেলে।

    আব্দুল্লাহ হিল কাফির গাড়িরচালক ইব্রাহিম বলেন, 'স্যার পড়ে যাওয়ার সময় আমি দেখতে পাইনি। অন্য লোকদের মুখে শুনে আমি স্যারকে খুঁজতে থাকি। না পেয়ে তা‍ঁর মোবাইলে কল করি, কিন্তু তাঁর মোবাইল বন্ধ পাই। তখন অনেকে বলতে ছিল, যে লোক নদীতে পড়ে গেছে তাঁর মাথায় চুল কম। আমি তখন নিশ্চিত হই স্যার নদীতে পড়ে গেছে। পরে পটুয়াখালীতে তাঁর মামাকে খবর দেই। '

    এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পটুয়াখালী থেকে নিখোঁজ আব্দুল্লাহ হিল কাফি স্ত্রী শারমিন কবির ও মামা জাহিদুর রহমান ইমন ঘটনাস্থলে এসে পৌঁছেছেন।

    মামা জাহিদুর রহমান ইমন বলেন, 'আমরা দুর্ঘটনার খবর পেয়ে এসেছি। আব্দুল্লাহ হিল কাফি সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে সম্প্রতি খুলনা কাস্টমস অফিসে বদলি হয়েছিল। আজ (বৃহস্পতিবার)  ছিল আব্দুল্লাহ হিল কাফির জন্মদিন। সে আমাদের পটুয়াখালীর বাসায় যাচ্ছিল। আয়োজন করা হয়েছিল জন্মদিনের অনুষ্ঠান। তাঁর স্ত্রী ও একমাত্র ছেলে আমাদের বাসায় আগে থেকেই বেড়াতে আসছিল। তাঁরা স্থায়ীভাবে ভাবে ঢাকার ফার্মগেটে একটি বাড়িতে থাকে। '

    ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ হিল কাফির সন্ধানে দমকল বাহিনীর ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।   পুলিশ সুপার (সদ্য পদন্নিত) মোল্লা আজাদ হোসেন বলেন, 'দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি এবং উদ্ধার তৎপরতায় অংশ নেই। আমরা যত ধরনের কৌশল ছিল প্রয়োগ করার চেষ্টা করেছি নিখোঁজ ব্যাক্তিকে খুজে পাওয়ার জন্য। '


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ