ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ঝালকাঠিতে বিএনপির গায়েবানা জানাযা অনুষ্ঠিত

    ঝালকাঠিতে বিএনপির গায়েবানা জানাযা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে নারায়নগঞ্জের নিহত যুবদলনেতা শাওন প্রধানের গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পরে শহরের কাঠপট্টি বায়তুস সালাম জামে মসজিদের সামনের সড়কে জেলা বিএনপির পক্ষ থেকে এ গায়েবানা  জানাযা অনুষ্ঠিত হয়। 

    এতে জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেনসহ দলীয় নেতা-কর্মীরা অংশ নেয়। এসময় যুবদলনেতা শাওন প্রধানের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়।

    বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করতে গেলে বাধা দেয় পুলিশ। এ সময়ে পুলিশের ছোরা গুলিতে যুবদল কর্মী শাওন গুলিবিদ্ধ হয়। পরে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ