ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

আগৈলঝাড়ায় শিক্ষার্থীদের উত্ত্যক্ত করায় বখাটের ৬ মাসের কারাদণ্ড

আগৈলঝাড়ায় শিক্ষার্থীদের উত্ত্যক্ত করায় বখাটের ৬ মাসের কারাদণ্ড
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে ছাত্রীদের স্কুলে আসা-যাওয়ার পথে ইভটিজিং করার অভিযোগে এক বখাটেকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে তা‌কে বরিশাল জেল হাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের টেমার মালেকা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের স্কুলে আসা-যাওয়ার পথে ছাত্রীদের ইভটিজিং করতো গৌরনদী উপজেলার রামসিদ্দি গ্রামের বা‌সিন্দা ইজিবাইক চালক সোহাগ মৃধা। বৃহস্পতিবার বিকেলে স্কুল ছুটির পর টেমার মালেকা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা নাগার সড়ক দিয়ে বাড়ি যাওয়ার সময় তাদের ইভটিজিং করেন সোহাগ। এ ঘটনায় এলাকাবাসী সোহাগকে স্কুল কক্ষে আটক করে রাখে। স্কুল কর্তৃপক্ষ এই ঘটনা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন ওই স্কুলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতে ইজিবাইক চালক সোহাগ মৃধা‌কে ছাত্রীদের ইভটিজিং করার অভিযোগে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেন।  

এ সময় উপস্থিত ছিলেন মালেকা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. মান্নান, থানার এসআই আলী হোসেন, গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম চাঁন প্রমুখ।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ