ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বিএনপি’র জন্মদিনে বরিশাল উত্তর জেলা যুবদলের আনন্দ মিছিল

বিএনপি’র জন্মদিনে বরিশাল উত্তর জেলা যুবদলের আনন্দ মিছিল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জাতীয়তাবাদী দল- বিএনপি’র ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীতে আনন্দ মিছিল করেছে বরিশাল উত্তর জেলা যুবদল। বৃহস্পতিবার বিকালে উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুজনের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।

নগরীর বগুরা রোড থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর রোডে জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলে উত্তর জেলা যুবদলের পাশাপাশি ছাত্রদল নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।

আনন্দ মিছেলে অংশ নেয়া নেতাকর্মীদের হাতে শোভা পায় বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমান, দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,

বিএনপি’র কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন ও যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না’র ছবি সম্বলিত ব্যানার-ফ্যাস্টুন।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ