বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার
.jpg)
বরিশালের বাবুগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ যুবক আটক হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৮ টায় বাবুগঞ্জ - লাকুটিয়া সড়কের ফায়ার সার্ভিস এলাকায় অভিযান চালিয়ে সুমন হাওলাদার (৩৫) নামের ওই যুবককে আটক করা হয়।
থানা সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে বাবুগঞ্জ থানার ওসি মো. মাহাবুবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ইয়াবা উদ্ধারে অভিযান পরিচালনা করেন । এসময় অভিযানে সহায়তা করেন এস আই মাহাতাব, এএসআই জসিম উদ্দিন প্রমুখ।
আটক সুমন হাওলাদার বরিশালের পলাশপুর এলাকার নুর ইসলামের পূত্র। সে ঢাকা থেকে ইয়াবা নিয়ে রহমতপুরে এসে নামে। সেখান থেকে মটর সাইকেল যোগে বাবুগঞ্জ- লাকুটিয়া সড়ক হয়ে বরিশালের উদ্দেশ্য যাচ্ছিলো।
ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ১। ওসি মাহাবুবুর রহমান বলেন, আমরা সবসময় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখিয়ে আসছি।
এএজে