ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে ৩টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

বরিশালে ৩টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বগুড়া রোড ও হাসপাতাল রোড এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা। এ সময় বিভাগী স্বাস্থ্য পরিবচালক ডা. মো. হুমায়ুন শাহিন খান ও সিভিল সার্জন ডা. মারিয়া হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।     

অভিযান চলাকালে ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় বগুড়া রোডের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল থেকে ৭ হাজার টাকা , নবায়নকৃত লাইসেন্স না থাকায় হাসপাতাল রোডের হেলথ্ হেভেন ডায়াগনস্টিক সেন্টার থেকে ৮ হাজার এবং একই অপরাধে লাইফ লাইন ডায়াগনস্টিক সেন্টার থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় অন্যান্যদের সতর্ক করে দেয়া হয়। 

জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হুমায়ুন শাহিন খান। 
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ