রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা নান্টু সরদারের দাফন সম্পন্ন

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইলে ৩ বারের নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. মতিন সরদার নান্টুর দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় বামরাইলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে অনাথ বন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে তাঁর নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা আ. মতিন সরদার নান্টুর দাফনের আগে উজিরপুর মডেল থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলার সাবেক ডেপুটি কমান্ডার বীর প্রতীক এম.এ মহিউদ্দিন মানিক, সহকারী কমান্ডার আ.ন.ম আ. হাকিম, মরহুমের বড় ভাই বরিশাল ২ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার আ. ওয়াদুদ সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস,এম জামাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আ. হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা সেকান্দর আলী হাওলাদার, আক্রাম হোসেন, আ. হালিম রাড়ীসহ মুক্তিযোদ্ধা এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবায়দুল হক চাঁন, বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট মুজিবুর রহমান, সদস্য সচিব আক্তার হোসেন মেহবুল, উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি আ. মাজেদ তালুকদার মন্নান মাষ্টার, সহ-সভাপতি এস,এম আলাউদ্দিন, পৌর বিএনপির সম্পাদক মো. শহিদুল ইসলাম খান, সহ সভাপতি মো. গিয়াস উদ্দিন বালী, উপজেলা যুবদলের আহ্বায়ক আ,ফ,ম শামছুদ্দোহা আজাদ, বামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউসুব হোসেন হাওলাদার, বামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সরদার, বামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক আ. হালিম হাওলাদার, উজিরপুর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদকসৈয়দ জাহিদ আলম সহ প্রায় ৩ হাজার ধর্মপ্রান মুসল্লিগণ। উল্লেখ্য বুধবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১২ টায় ঢাকা উত্তরায় সিনসিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বীর মুক্তিযোদ্ধা নান্টু সরদার।
এইচকেআর