ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

উজিরপুর মডেল থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

উজিরপুর মডেল থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের উজিরপুরে মডেল থানা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে ওপেন হাউজ ডে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বেলা ১১ টায় থানা চত্বরে আলোচনা সভায় উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উজিরপুর সার্কেল মো. আবু জাফর রহমতউল্লা। 

অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ওসি তদন্ত মো. মমিনউদ্দিন , উপজেলা আওয়ামী লীগের সভাপতি  এস এম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সিমা রানী শীল, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ. হাকিম সেরনিয়াবাত, সাংগঠনিক সম্পাদক মো. সফিকুল ইসলাম বালী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মো. হেমায়েত উদ্দিন সরদার, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আ. রহিম সরদার, সাংবাদিক সৈয়দ নাজমুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভিপতি তাপস সাহা, কাউন্সিলর মো. রিপন মোল্লা, শোলক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ আ. হালিম সরদার, শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল মাঝি, ইউপি সদস্য মো. সহিদুল ইসলাম, আবু হানিফ, মো. সুমন প্রমুখ। এ সময় প্রধান অতিথি উজিরপুর সার্কেল ও অফিসার ইনচার্জ সমাজ থেকে মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহ রোধে পুলিশের পাশাপাশি জনগণকে এগিয়ে আসার আহবান জানান।  
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ