ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • হাতিয়াতে ডিজেল জব্দ ও ইয়াবাসহ গ্রেফতার ১

    হাতিয়াতে ডিজেল জব্দ ও ইয়াবাসহ গ্রেফতার ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর হাতিয়ায় ৪৯৫ পিস ইয়াবাসহ নবীর উদ্দিন (৫৩) নামে এক মাদক মাদক কারবারিকে গ্রেফতার ও এক হাজার চারশত লিটার অবৈধ ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড ।

    বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নলচিরা ঘাট এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ডিজেল জব্দ করে কোস্টগার্ড।  এর আগে, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার হাতিয়া পৌরসভার  চরকৈলাশ পাঁচবিঘা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নবীর উদ্দিন ওই এলাকার মৃত ওলী উল্যাহর ছেলে।

    হাতিয়া কোস্ট গার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কেএম শফিউল কিঞ্জল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান চালিয়ে এক হাজার চারশত লিটার ডিজেল জব্দ করা হয়। অভিযান টের পেয়ে অবৈধ ডিজেল ব্যবসায়ীরা পালিয়ে যায়।  গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া পৌরসভার চরকৌলাশ পাঁচবিঘা এতিমখানা সংলগ্ন এলাকা থেকে হাতিয়া কোস্ট গার্ড ৪৯৫ পিস ইয়াবাসহ এক কারবারিকে গ্রেফতার করা হয়। পরে তাকে তাকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ