গৌরনদীতে বিজ্ঞান মেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগীতা

বরিশালের গৌরনদী কাথলিক মিশন সেন্ট যোসেফ’স স্কুলের উদ্যোগে বিজ্ঞান মেলা, শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
গৌরনদী কাথলিক মিশন সেন্ট যোসেফ’স স্কুলের আয়োজনে বৃহস্পতিবার সকালে সেক্রেড হার্ট পাস্টরাল সেন্টারে শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্টান স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি রেভা. ফাদার লরেন্স লেকাভালীয়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন গৌরনদী ধর্মপল্লীর পাল-পুরোহিত রেভা. ফাদার জেরম রিংকু গোমেজ। শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এইচকেআর