ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

আগৈলঝাড়ায় অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ 

আগৈলঝাড়ায় অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ায় দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষায় মৎস্য অফিস ও উপজেলা প্রশসানের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে ৪০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল ও কয়েকটি অবৈধ ভেসাল জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। 

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা খাল, বিল ও উন্মুক্ত জলাশয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের দিনব্যাপী যৌথ অভিযানে ৪০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল ও কয়েকটি অবৈধ ভেসাল জাল আটক করা হয়। 

পরে জব্দকৃত অবৈধ চায়না দুয়ারী জাল ও অবৈধ ভেসাল জাল ওই দিনই উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাখাওয়াত হোসেন এর উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসময় আগৈলঝাড়া থানার পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ