ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
  • ঝালকাঠিতে খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন

    ঝালকাঠিতে খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খোলা বাজারে চাল বিক্রয় শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কর্মসুচির উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। 

    খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ঝালকাঠি জেলায় ৩২ হাজার ১৪০ জনকে ৩০ টাকা কেজি দরে প্রতিদিন ৫ কেজি করে মাসে ২২ দিন  চাল পাবেন। 

    উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি বলেন, বিশ্ব বাজারে মূল্য বৃদ্ধির কারণে বাংলাদেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি হয়েছে। তাই নিন্ম আয়ের মানুষের কথা চিন্তা করে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৩০ টাকা কেজি দরে চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শেখ হাসিনার যুগান্তকারি পদক্ষেপের কারণে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রেস ব্রিফিং করেন জেলা প্রশাসক মো.জাহর আলী। জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ এর আয়োজন করে।  


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ