ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ‍উপলক্ষে বরিশালে র‌্যালি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ‍উপলক্ষে বরিশালে র‌্যালি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য র‌্যালি বের হয়েছে।

প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে বরিশাল মহানগর বিএনপির আয়োজনে এই র‌্যালি বের হয়।

সকাল ১০ টা থেকে বরিশাল জেলা ও নগর বিএনপির কার্যালয়ে বিভিন্ন ব্যানার, ফেষ্টুন  নিয়ে জড়ো হয় মহানগর বিএনপির নেতার্মীরা। সকাল ১১ টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের করে মহানগর বিএনপি। র‌্যালিতে হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, সদস্য সচিব এ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ, সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আলী হায়দার বাবুল, যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন সিকদার, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান টিপু, বিএনপি নেতা অধ্যক্ষ আবদুর রশিদ খান, মহিলা দল সভাপতি অধ্যাপিকা ফারহানা তিথি, মহানগর স্বেচ্ছা সেবক দলের সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু, সম্পাদক মশিউর রহমান সেন্টু, মহানগর শ্রমিক দলের আহবায়ক ফয়েজ আহমেদ খান, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাজাহারুল ইসলাম জাহান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন প্রমুখ।

র‌্যালিটি শহরের প্রধান  প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। কোন ধরণের অপ্রিতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন ছিল ।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ