বরিশাল বিভাগের ১৫৪ কেন্দ্রে ওএমএসের চাল বিক্রি শুরু

সারা দেশের সাথে একযোগ বরিশালেও খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টায় বঙ্গবন্ধু উদ্যানে কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। এসময়ে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এসময়ে বিভাগীয় কমিশনার বলেন, সরকারের এই জনবান্ধন কর্মসূচির চাল ও আটা দেয়া হচ্ছে বরিশাল নগরীর ২১টি কেন্দ্রে এবং বিভাগে এই কেন্দ্র সংখ্যা ১৫৪ টি। যতদিন পর্যন্ত সরকার চাল সরবরাহ করবে ততদিন পর্যন্ত তাদের এই কার্যক্রম চলমান থাকবে।
এরপরে বেলা সাড়ে ১১টায় সার্কিক হাউজে সংবাদ সম্মেলন করে সার্বিক বিষয় তুলে ধরে জেলা প্রশাসন। জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সভাপতিত্বে এতে বিভাগীয় কমিশনারসহ খাদ্য দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই কর্মসূচির আওতায় ট্রাকে প্রতি জনে ৫ কেজি চাল ও দোকান থেকে ৫ কেজি করে চাল আর ৩ কেজি করে আটা দেয়া হচ্ছে যথাক্রমে ৩০ এবং ১৮ টাকা কেজি দরে। যাদের টিসিবি কার্ড আছে তাদের পাশাপাশি সাধারণ নাগরিকদের এই চাল ও আটা দেয়া হচ্ছে।
এসএমএইচ