বাকেরগঞ্জে ভূমি অফিসের নতুন ভবনের উদ্বোধন

বরিশালের বাকেরগঞ্জে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ৩ টায় তিনতলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুজর মো. ইজাজুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম চুন্নু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন মিলন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান তহমিনা বেগম মিনু প্রমূখ।
জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন, দেশের সংকটময় মুহুর্তেও উন্নয়ন থেমে নেই। প্রধানমন্ত্রী হস্তক্ষেপে দক্ষিণাঞ্চলে ব্যাপক উন্নয়ন হচ্ছে।
এএজে