ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

নির্যাতিত মানুষের পাশে থেকে সংগ্রাম করে গেছেন বঙ্গবন্ধু: পংকজ নাথ ‍এমপি

 নির্যাতিত মানুষের পাশে থেকে সংগ্রাম করে গেছেন বঙ্গবন্ধু: পংকজ নাথ ‍এমপি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল জেলার হিজলা উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব উচ্চ বিদ্যালয়ের জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় স্থানীয় সাংসদ পংকজ নাথ তাঁর বক্তব্যে বলেন,  পাকিস্তানীরা বাঙ্গালীদের উপর অত্যাচার জুলুম নির্যাতন করত,  সেই  নির্যাতিত মানুষের পাশে থেকে সারা জীবন সংগ্রাম করে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই তাঁর ডাকে সাড়া দিয়ে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে অর্জিত এই লাল সবুজ পতাকা। 
 
মঙ্গলবার (৩০ আগস্ট)  সন্ধা ৭ টায় কয়েক সহস্রাধিক জনতার উপস্থিতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  উপজেলার  উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী,  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলতাব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক পন্ডিত সাহাবুদ্দিন আহাম্মেদ, যুগ্ন সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন,  হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈফিকুর রহমান সিকদার, গুয়াবাড়িয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী মো. বিন কাশেম টেনু, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম সরদার, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপন, ছাত্রলীগ সভাপতি সোলাইমান হোসেন, স্থানীয় ইউপি সদস্য ফয়সাল বিন বাসার, এছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। সভা পরিচালনা করেন গুয়াবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল ছাদ্দাম।
 
আলোচনা শেষে উপস্থিত সকলের মাঝে গণোভোজের তবারক বিতরণ করা হয়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ