ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

জাতির পিতার সমাধিতে এ কে স্কুলের পরিচালনা পর্ষদের শ্রদ্ধা 

জাতির পিতার সমাধিতে এ কে স্কুলের পরিচালনা পর্ষদের শ্রদ্ধা 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জাতির পিতার শাহাদ‍াত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের  জন্য মাসব্যাপী বিভিন্ন কর্মসূচীর অংশ হিসাবে বুধবার টুংগীপাড়ায় জাতির পিতার সমাধিতে বরিশাল এ কে স্কুলের পরিচালনা পর্ষদ ও শিক্ষক কর্মচারীরা শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেন । 

এ সময় এ কে স্কুলের পরিচালনা পর্ষদ ‍এর সভাপতি মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেন,  এই শোকাবহ আগস্টে আমাদের শপথ নিতে হবে। শোককে শক্তিতে পরিনত করতে হবে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে ।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  আইরীন পারভীন বলেন, জাতির পিতাকে হত্যার মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল  ঘাতকের দল। কিন্ত ষড়যন্ত্রকারীদের সে স্বপ্ন সফল হয়নি । জাতির পিতার সুযোগ্য কন্যার নেতৃত্বে  বাংলাদেশ আজ বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেল ।


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ