ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

আগৈলঝাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আগৈলঝাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে এক শিশু মৃত্যুবরণ করেছে। জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মনির মোল্লার পাঁচ বছর ছেলে শাফিন মোল্লা খেলা করতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে পরে যায়। 

শিশু শাফিন মোল্লাকে না পেয়ে বিভিন্ন স্থানে খুজতে থাকে তাঁর পরিবারের স্বজনরা। পরে বাড়ির লোকজন পাশের একটি পুকুরে শাফিন মোল্লার মরাদেহ ভাসতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা ইসলাম জানান, পানিতে পরে যাওয়া শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই মৃত্যুবরণ করে। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ