ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে সার্বজনীন গণেশ পূজা অনুষ্ঠিত

বরিশালে সার্বজনীন গণেশ পূজা অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে প্রথম বারের মতো সার্বজনীন গণেশ পূজা উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগরীর কাউনিয়া প্রধান সড়কের শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দিরে এই পূজার আয়োজন করা হয়। বেল‍া ১২ টায় পূজা শুরু হয়ে যজ্ঞানুষ্ঠান, আরতি ও পুষ্পাঞ্জলী শেষে মন্দিরে প্রসাদ বিতরণ হয়। সন্ধ্যায় আয়োজন করা হয় আরতি অনুষ্ঠানের। 

শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দির কমিটির সভাপতি পার্থ সাহা জানান, বরিশালে সাবর্জনীনভাবে গণেশ পূজার আয়োজন এই প্রথম। পূজা অনুষ্ঠানে বিশ্ব শান্তি কামনায় আরাধনা করা হয়।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ