ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বামরাইলের সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মতিন সরদারের ‍ইন্তেকাল

বামরাইলের সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মতিন সরদারের ‍ইন্তেকাল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের উজিরপুর উপজেলার সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ সরদারের ছোট ভাই, বামরাইল ইউনিয়নের ৩ বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আ. মতিন সরদার নান্টু (৭০) ‍ইন্তেক‍াল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

বুধবার (৩১আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২ টায় ঢাকা উত্তরায় সিনসিন হাসপাতালে মারা যান।  মৃত্যুকালে তিনি স্ত্রী, ‍এক ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে উপজেলা জুড়ে শোকের মাতম বইছে।

এদিকে শোকাহত পরিবারকে সমবেদনা জানান উপজেলা মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দরা। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় বামরাইল এ, বি মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ