বানারীপাড়ার সাবেক এমপি মনি'র ভাই বীর মুক্তিযোদ্ধা চুনি মীর্জার ইন্তেকাল, দাফন সম্পন্ন

বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম মনি'র মেজ ভাই বীর মুক্তিযোদ্ধা মাইদুল ইসলাম চুনি মীর্জা (৬৯) আর নেই। গত সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬ টায় ঢাকার মিলিনিয়াম ইন্টারন্যাশনাল হসপিটালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন ( ইন্না....রাজিউন)।
তিনি ১ মাস ৯ দিন লাইফ সাপোর্টে ছিলেন। ১৫ বছর ধরে মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারনে তিনি অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, তিন ভাই ও এক বোনসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুর ১২ টায় রাষ্ট্রীয় মর্যাদায় তাকে ঢাকার আজিমপুর গোরস্থানে বাবা-মায়ের কবরে চির নিন্দ্রায় শায়িত করা হয়।
তাঁর মৃত্যুতে আওয়ামী লীগ ও বানারীপাড়া প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রসঙ্গত, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে প্রখ্যাত বাম নেতা প্রয়াত অধ্যাপক রফিকুল ইসলামের তিন ছেলে মো. মনিরুল ইসলাম মনি, মো. মাইদুল ইসলাম চুনি ও মো. জাহিদুল ইসলাম জামি বীরত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এইচকেআর