ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বাকেরগঞ্জে বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত

বাকেরগঞ্জে বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড মল্লিক মার্কেট সংলগ্ন রাস্তায় বাসের ধাক্কায় এক ভ্যান চালক নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ভ্যান চালকের নাম হাকিম খান (৬৫)। তিনি উপজেলার আউলিপুর গ্রামের সিন্দুক আলীর ছেলে।

জানাগেছে, আলামিন-২ নামের একটি যাত্রীবাহী বাস (বরিশাল হ-১১-০১৪৬) গাড়িটি বরিশাল থেকে কুয়াকাটা যাওয়ার পথে বাকেরগঞ্জের বাসস্ট্যান্ড পৌছালে ভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে ভ্যান চালক হাকিম  গুরুত্বর আহত হয়।

ঘটনার সাথে সাথেই গাড়ির চালক ও হেলপার পালিয়ে যায়। পরবর্তীতে বাকেরগঞ্জ থানা পুলিশ বাসটিকে আটক করে। 

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্য (ওসি) আলাউদ্দিন মিলন জানান, দুপুরে বরিশাল থেকে ছেড়ে আসা কুয়াকাটার উদ্দেশ্যে যাওয়া আলামিন-২ নামের একটি যাত্রীবাহী বাস ভ্যান গাড়িটিতে ধাক্কা দিলে ওই ভ্যান চালককে গুরুত্বর আহত অবস্থায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়। বাসটিকে আটক করা গেলেও চালক ও হেলপার পালাতক রয়েছে।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ