ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মঠবাড়িয়ায় ৭৫ জন বীর মুক্তিযোদ্ধা পাচ্ছেন “বীর নিবাস”

    মঠবাড়িয়ায় ৭৫ জন বীর মুক্তিযোদ্ধা পাচ্ছেন “বীর নিবাস”
    বীর মুক্তিযোদ্ধাদের “বীর নিবাস” নির্মাণ কাজ পরিদর্শন করেন ইউএনও
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুজিববর্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় দ্বিতীয় পর্যায়ের বীর মুক্তিযোদ্ধাদের “বীর নিবাস” নির্মাণ কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঊর্মি ভৌমিক। মঙ্গলবার ও আগের দিন সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় নির্মানাধীন “বীর নিবাস” পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী শাহিন খান ও সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার জানান, মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে মঠবাড়িয়ায় ৮৭ জন বীর মুক্তিযোদ্ধার জন্য “বীর নিবাস” উপহার দিচ্ছেন। প্রথম পর্যায়ের দেয়া হয়েছে ১২ টি বীর নিবাস। দ্বিতীয় পর্যায়ের ৭৫ টি “বীর নিবাস” নির্মাণ কাজ চলমান রয়েছে। প্রতিটি বীর নিবাসে ব্যায় ধরা হয়েছে ১৪ লাখ ২০ হাজার টাকা। প্রতিটি ভবনের আয়তন হবে ১৮৩ বর্গফুট। প্রতিটি বীর নিবাসে ২টি বেড রুম, ১টি ডাইনিং রুম, ১টি রান্নাঘর এবং ২টি বাথরুম রয়েছে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক বলেন, মুজিববর্ষে দেশের বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আধুনিক এই বীরত্বপূর্ণ বাড়ি উপহার দিচ্ছেন। সঠিক নিয়মে নির্মাণ হচ্ছে এ বীর নিবাস। নির্মাণ কাজ সম্পন্ন হলে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে “বীর নিবাস” এর উদ্বোধন করবেন। পর্যায়ক্রমে তালিকাভুক্ত সকল বীর মুক্তিযোদ্ধাদের “বীর নিবাস” উপহার দেয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ