ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

আগৈলঝাড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা 

আগৈলঝাড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকালে রত্নপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মোহনকাঠি কলেজ মাঠে রত্নপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদারের সভাপতিত্বে শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সত্তার মোল্লা, আবুল বাশার হাওলাদার, ফরহাদ তালুকদার, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ শিকদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইক, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী পেয়ারা ফারুক বখতিয়ার ও রতœপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশ্রাব আলী মীরসহ প্রমুখ। পরে ১৫ আগস্ট নিহত সকল শহীদদের স্মরনে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ