ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে গাঁজা ও ফেনসিডিলের চালানসহ আটক ২

বরিশালে গাঁজা ও ফেনসিডিলের চালানসহ আটক ২
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজা ও ১৬ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন বিভাগীয় পাসেপোর্ট অফিসের সামনের সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, লক্ষীপুরের রামগঞ্জ থানাধীন কাওয়ালীডাঙ্গা এলাকার পূর্ব মোকছেদপুরের মৃত আব্দুস সাত্তার ঢালীর ছেলে মো. ফয়সাল আহম্মেদ (২০) ও একই থানাধীন কাওয়ালীডাঙ্গার মৃত নুরুল আমিনের ছেলে মাইনউদ্দিন (১৯)।

এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান টের পেয়ে মামুন হাওলাদার নামের তাদের এক সহযোগী পালিয়ে গেছে। পলাতক মামুন ঝালকাঠি জেলার নলছিটি থানাধীন মোল্লারহাট বৈশাখীয়া বাজার এলাকার মৃত মজিব হাওলাদারের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশালের উপ-পরিদর্শক ইশতিয়াক হোসাইন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনে একটি বাজারের ব্যাগ ও ট্রাভেল ব্যাগে মাদকের চালান নিয়ে দাঁড়িয়েছিল দুই মাদাক কারবারি যুবক।


গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অভিযান চালিয়ে তাদের দুজনকে ১৮ কেজি গাঁজা ও ১৬ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। তবে যার কাছে মাদকের চালান পৌঁছে দিতে এসেছিল নলছিটির সেই মামুন হাওলাদার পালিয়ে গেছে।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ