ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
  • কাঁঠালিয়ায় সংঘর্ষে আহত যুবক রাকিবুল লাইফ সাপোর্টে

    কাঁঠালিয়ায় সংঘর্ষে আহত যুবক রাকিবুল লাইফ সাপোর্টে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঁঠালিয়ায় সংঘর্ষে আহত রাকিবুল ইসলাম (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছে। রাকিবুলের ভাই তারেক জানান, তিন দিনেও রাকিবুলের জ্ঞান ফেরেনি। 

    গত শনিবার বিকেলে উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামের ষাটকুড়ার মোড় এলাকায় বিরোধীয় জমিতে আমন ধানের চারা রোপন করা নিয়ে সংঘর্ষে পিতা পুত্রসহ দুই পক্ষের কমপক্ষে পাঁচ জন গুরুতর আহত হয়। আহতরা হচ্ছে শফি উদ্দিন হাওলাদার (৭৩) তাঁর পুত্র তারিকুল ইসলাম তারেক (৪৩) রাকিবুল ইসলাম (৪০) এবং  স্ত্রী নুরজাহান বেগম (লিলি) (৬০), অপর পক্ষের নজরুল ইসলাম হাওলাদার (৩৭) । এ ঘটনায় মঙ্গলবার (৩০ আগস্ট)  আহত তারিকুল ইসলাম তারেক বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

    অভিযোগে জানাগেছে, উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিন চেঁচরী গ্রামের শফিউদ্দিন হাওলাদারের সাথে একই এলাকার নজরুল ইসলাম হাওলাদারের জমিজমার বিরোধ চলছে। গত শনিবার বিকেলে বিরোধীয় জমিতে আমন ধান রোপন করতে যায় নজরুল। রোপনে বাঁধা দেয় তারিকুল ইসলাম। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তারিকুল ইসলামকে মারধর করা নজরুল ইসলাম। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়, তারিকুলের পিতা শফি উদ্দিন ও ছোট ভাই রাকিবুল ইসলাম। এসময় নজরুলের সহযোগী শহীদ হাওলাদার, তপু হাওলাদার ও মামুন হাওলাদার মিলে পিটিয়ে আহত করে শফি উদ্দিন তাঁর ছেলে তারিকুল ইসলাম তারেক ও রাকিবুল ইসলাম ও স্ত্রী নুরজাহান বেগম (লিলি) কে। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই রাকিবুলকে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান থেকে শনিবার তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। আহত নজরুল ইসলাম অভিযোগ করেন, আমাদের জমিতে ধানের চারা রোপন করতে গেলে তারিকুল তার ভাই রাকিবুল এবং পিতা শফি উদ্দিনসহ কয়েকজন লাঠিসোটা নিয়ে তাঁর ওপর হামলা চালায়। কাঁঠালিয়া থানা অফিসার ইনচার্জ মো.মুরাদ আলী জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ