ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
বাগধা ইউনিয়নের পূর্ব আস্কর সরকারি প্রাথমিক বিদ্যালয়

আগৈলঝাড়ায় শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান না করানোর অভিযোগ শিক্ষকদের বিরুদ্ধে

আগৈলঝাড়ায় শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান না করানোর অভিযোগ শিক্ষকদের বিরুদ্ধে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়মিত পাঠদান না দেওয়া, শিক্ষকদের প্রতিদিন স্কুলে না আসাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে শিক্ষকদের বিরুদ্ধে। 

সঠিক ভাবে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের পাঠদান করাসহ অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন অভিভাবকরা। অন্যদিকে অতিরিক্ত জেলা প্রশাসক এবং সহকারি জেলা শিক্ষা কর্মকর্তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার অশ্বাস দিয়েছেন।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে সরেজমিন উপজেলার বাগধা ইউনিয়নের ৭৮নং দক্ষিন পূর্ব আস্কর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হলে সাংবাদিকদেরর উপস্থিতি টের পেয়ে ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাইদুর রহমান তাড়াতাড়ি জাতীয় পতাকা উত্তোলন, স্কুলের মেইন গেট খোলা, ক্লাস রুমের দরজা খোলা নিয়ে ব্যস্ত সময় পার করতে দেখা যায়। 

সকাল ১০টা ১০ মিনিটে ২য় শ্রেনীর ২ জন ছাত্র-ছাত্রীদের নিয়ে  পাঠদান শুরু করেন সহকারি শিক্ষক সাইদুর রহমান। ১০টা ৩০ মিনিটে ৩য় শ্রেনীর আরও তিন জন শিক্ষার্থী বিদ্যালয়ে আসে। তবে অন্য দুই জন শিক্ষক না আসার কথা সহকারি শিক্ষকের কাছে জানতে চাইলে সে বলে শিক্ষকরা ছুটিতে এবং ছাত্র-ছাত্রীরা যোগাযোগ ব্যবস্থার সমস্যার কারনে আসতে দেরি করে।

সহকারি শিক্ষক সাইদুর রহমান বলেন, বিদ্যালয়ের অন্য শিক্ষকরা ছুটিতে আছেন। এছাড়া বিদ্যালয়ে আসার জন্য ভালো কোন রাস্তা নেই চারিদিকেই পানি। তাই বিদ্যালয়ে আসতে শিক্ষার্থীদের একটু দেরি হয়। ওরা আসলেই ক্লাস শুরু করে দেয়া হয়। 

বিদ্যালয়ে অনুপস্থিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ঊষা রানী বিশ্বাস ও সহকারি শিক্ষক দোল বাড়ৈ জানান, আমরা অসুস্থ তাই ছুটিতে আছি। না আসার জন্য ক্ষমাও প্রার্থনা করেন তাঁরা। 

স্থানীয় অভিভাবক সুমন বল্লব, মিঠুন বল্লব অভিযোগ করে বলেন, বারবার জানানোর পরেও সঠিক সময়ে স্কুলে না আসাসহ সঠিক ভাবে পাঠদান করছেন না শিক্ষকরা। চেয়ার টেবিল থাকলেই সরকারি বেতন পাবেন শিক্ষার্থীরা না থাকলেও হবে বলে জানান শিক্ষকরা।

স্থানীয় আরেকজন অভিভাবক অশোক হালদার বলেন, সরকার যখন জ্বালানী স্বাশ্রয়ী করার জন্য বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সেখানে স্কুলে রাইচ কুকার ও ওয়াটার হিটার ব্যবহার করে রান্না করে খাচ্ছে শিক্ষকরা।

ওই বিদ্যালয়ে আসা শিক্ষার্থী নদী বল্বব, আবীর হালদার বলেন, আমরা বিদ্যালয়ে আসলেও আমাদের শিক্ষকরা আসেন না। তাই আমরা ক্লাস করতে পারি না। বেশির ভাগ সময় ক্লাস না হওয়াতে এখন অনেক শিক্ষার্থীই বিদ্যালয়ে আসে না। 

বরিশাল সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, বিদ্যালয়ে না যাওয়া শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অনুরোধ করা হয়েছে। 


বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেলা মারুফ বলেন, তিনজন শিক্ষকের বিপরীতে কাগজে কলমে ৪৫ জন শিক্ষার্থী থাকলেও উপস্থিত থাকে ৮ থেকে ১০ জন। কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন তিনি।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ