ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
  • ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাবার মৃত্যুবার্ষিকী পালিত

    ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাবার মৃত্যুবার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর বাবা মো. মোয়াজ্জেম হোসেনের ৫৫তম মৃত্যুবার্ষিকী পালন করেছে জেলা আওয়ামী লীগ। 

    এ উপলক্ষে মঙ্গলবার জোহরবাদ শহরের ফিরোজা আমু সড়কে আমির হোসেন আমুর বাসভবনে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। 

    এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুরুল আমিন সুরুজ, তরুণ কর্মকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহাবুব হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, পিপি আব্দুল মান্নান রসুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, যুবলীগ নেতা কামাল শরীফ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ।

    পরে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং এমপি আমির হোসেন আমুর সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। এছাড়া বিভিন্ন মসজিদে জোহর বাদ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ