ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
  • আন্তর্জাতিক গুম দিবসে ঝালকাঠিতে বিএনপির মানববন্ধন 

    আন্তর্জাতিক গুম দিবসে ঝালকাঠিতে বিএনপির মানববন্ধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে আন্তর্জাতিক গুম দিবসে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। 

    সারাদেশে বিরোধী দলের নেতাকর্মীদের গুম, খুন ও নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সামনের সড়কে এ কর্মসূচি পালন করেন তাঁরা। 

    সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, বিএনপি নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিক, জেলা যুবদলের সভাপতি শামীম তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিচুর রহমান, জেলা  স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরদার সাফায়েত হোসেন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু।

    সমাবেশে বক্তারা বলেন, সরকারের পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় বাহিনী বিরোধী দলের নেতাকর্মীদের গুম, খুন ও নির্যাতন চালিয়ে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে বিএনপির শক্তিশালি অবস্থানের কারণে সরকার এখনো বিএনপিকে ভয় পাচ্ছে। তাই আগামী সংসদ নির্বাচন নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। নিরপেক্ষ নির্বাচন ও বিএনপির গুম হওয়া নেতাকর্মীদের ফিরিয়ে দেওয়ার দাবি জানান বিএনপির নেতৃবৃন্দ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ