ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ

বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বিভিন্ন দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। সোমবার বিকেলে নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে কোতয়ালী থানা বিএনপি’র উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। 

সদর উপজেলা বিএনপি’র টিম লিডার নাজিম উদ্দিন আহমেদ পান্নার সভাপতিত্বে এবং জেলা বিএনপি সদস্য নুরুল আমিন ও রফিকুল ইসলাম সেলিমের সঞ্চলনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহ্বায়ক মুজিবুর রহমান নান্টু।

বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন ও আবুু নাসের মুহাম্মদ রতমতউল্লাহ, জেলা বিএনপি’র সদস্য সচিব আকতার হোসেন মেবুল, যুবদল কেন্দ্রিয় কমিটির সাবেক সহসভাপতি জাকির হোসেন নান্নু, জেলা মহিলা দল সভাপতি ফাতেমা রহমান, জেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম শাহিন, কোতয়ালী বিএনপি’র সভাপতি কাজী এনায়েত হোসেন বাচ্চু এবং জেলা যুবদল সাধারন সম্পাদক এইচএম তছলিম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলুসহ অন্যান্যরা। 
 


‍এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ