ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
  • ঝালকাঠিতে বিদ্যালয়ের খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

    ঝালকাঠিতে বিদ্যালয়ের খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি সদর উপজেলার তারুলী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় বিদ্যালয়ের সামনে কেওড়া-ঝালকাঠি সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, এলকাবাসী ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যরা অংশ নেন। 

    মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, তারুলী মাধ্যমিক বিদ্যালয় ও তারুলী প্রাথমিক বিদ্যালয়ের জন্য ১২জন দাতা সদস্য জমিদান করেছেন। জমির মধ্যে সড়ক সংলগ্ন মাঠের একাংশে গাছের বাগান রয়েছে। মাঠ সম্প্রসারণ করতে হলে ওই বাগান কাটা প্রয়োজন। কিন্তু এ জমি বিদ্যালয় দুটির জন্য দান করা হলেও দাতাদের ওয়ারিশ আবুল কালাম ও ইয়াসিন তালুকদার গাছ কেটে খেলার মাঠ সম্প্রসারণ করতে বাধা দিচ্ছেন। তাঁরা খেলার মাঠ সম্প্রসারণ করতে দিচ্ছে না। এতে মাঠটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবিলম্বে মাঠ সম্প্রসারণের দাবি জানিয়ে মানববন্ধন করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন মানববন্ধনকারীরা। 

    মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু সাঈদ খান, বিদ্যালয়ের দাতা সদস্য জাকির সিকদার, তারুলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রদান শিক্ষক আকসেদ আলী খন্দকার, তারুলী সরকারি প্রাথমিক বিদ্যয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, স্থানীয় বাসিন্দা রানা সিকদার ও বিদ্যালয়ের ছাত্রী মিম আক্তার। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ