গৌরনদী হাইওয়ে থানায় কমিউনিটি ও বিট পুলিশিং সভা

বরিশালের গৌরনদী হাইওয়ে থানায় কমিউনিটি ও বিট পুলিশিং সভা সোমবার দুপুরে থানা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
গৌরনদী হাইওয়ে থানার আয়োজনে থানার ওসি শেখ বেল্লাল হোসেন এর সভপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হাইওয়ে মাদারীপুর রিজিয়ন, ফরিদপুরের পুলিশ সুপার মো. হামিদুল আলম।
এতে বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি লুৎফর রহমান দ্বীপ, পৌর কাউন্সিলর সিকদার খোকন, সুন্দরদী গাউছিয়া আবেদীয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রব সিকদার, পুলিশ সার্জেন্ট মাহাবুব ইসলাম, উপ-পরিদর্শক তমালসহ আরো অনেকে।
এইচকেআর