ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে গণসংহতি আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরিশালে গণসংহতি আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

র‌্যালি এবং আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালে গণসংহতি আন্দোলনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক ও জেলা গনসংহতি আন্দোলনের সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির আহবায়ক দেওয়ান আবদুর রশিদ নীলু, সদস্য সচিব আরিফুর রহমান মিরাজ, সদস্য হাছিব আহমেদ, ছাত্র ফেডারেশন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রাইদুল ইসলাম সাকিব এবং বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক জামান কবির প্রমুখ।


সভা শেষে সদর রোড থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রিয় শহীদ মিনার চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে তাঁরা কেন্দ্রিয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ