ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • নোয়াখালীতে ট্রাক চাপায় পথচারী যুবকের মৃত্যু

    নোয়াখালীতে ট্রাক চাপায় পথচারী যুবকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সেনবাগে ট্রাক চাপায় পথচারী এক যুবকের মৃত্যু হয়েছে।  নিহত সুজন (৩২) উপজেলার কেশারপাড় গ্রামের দলিলুর রহমানের ছেলে। 

    সোমবার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের মতইন মগ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।  

    সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটেয়ারী ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, উপজেলার সেনবাগ বাজার থেকে দুপুর সাড়ে ১২টার দিকে কানকিরহাটের দিকে একটি বেপরোয়া গতির ট্রাক যাত্রা করে।  যাত্রা পথে উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের মতইন মগ বাড়ির সামনে পথচারী সুজনকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত তাকে মৃত ঘোষণা করে।   

    অপর এক প্রশ্নের জবাবে ওসি বলেন, এ ঘটনায় নিহতের পরিবার থানায় কোন অভিযোগ করেনি। নিহতের যুবকের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা করা হয়েছে বলেও জানান তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ