ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • নোয়াখালীতে বিএনপির ১২ নেতাকর্মিসহ ৩৫ জন গ্রেফতার 

    নোয়াখালীতে বিএনপির ১২ নেতাকর্মিসহ ৩৫ জন গ্রেফতার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিএনপির ১২ নেতাকর্মীসহ মোট ৩৫ জনকে গ্রেফতার করেছে। 

    রোববার (২৮ আগস্ট) সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এর মধ্যে, সুধারাম থানায় ১জন, বেগমগঞ্জ থানায় ৭জন, চরজব্বর থানায় ১জন এবং সোনাইমুড়ী থানায় ৩জন।

    নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। 

    গ্রেফতারকৃতরা হলেন, সুবর্ণচর উপজেলার শ্রমিক দলের সভাপতি মঞ্জুরুল আলম (৪২), নোয়াখালী সদরের চরমটুয়া ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো.চাঁন মিয়া (৪৩), জেলা বিএনপির সমর্থক বেগমগঞ্জের রসুলপুরের ৫নম্বর ওয়ার্ডের আব্দুর রশিদ (৪৪), আব্দুর রহমান (৩২), নূরনবী চৌধুরী (৪৮), ইসমাইল হোসেন রতন (৫৭) , চৌমুহনী পৌরসভার করিমপুরের তোফায়েল (৬৬), চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো, সুফল (৩৫), ৪ নম্বর ওয়ার্ডের মো. জসিম উদ্দিন (৫৭) , সোনাইমুড়ী উপজেলার কৌশলাবাগের বিএনপি কর্মি  সালমান মুহাম্মদ আহসান ভূঁইয়া (৪৬), ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আব্দুল মোতালেব (৪৫) এবং মাসিমপুর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী (৩৪)।

    এসপি আরও জানায়, সোমবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ