ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে সড়ক দুর্ঘটনা দেখতে এসে নারীর মৃত্যু

বরিশালে সড়ক দুর্ঘটনা দেখতে এসে নারীর মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুরে ঢাকাগামী শ্যামলী পরিবহনের চাপায় নিহতদের দেখতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রেনু বেগম (৪১) নামের একজন গৃহবধূর মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় রোববার সন্ধ্যায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

মৃত রেনু বেগম বাবুগঞ্জ উপজেলার উত্তর রহমতপুর এলাকার বাসিন্দা শাহে আলমের বাড়ির ভাড়াটিয়া এবং একই এলাকার মোবারক আলীর শ্যালিকা বলে প্রতিবেশীরা নিশ্চিত করেছেন।

তারা জানিয়েছেন, ‘দুপুরে দুর্ঘটনার খবর পেয়ে রহমতপুর ব্রীজে ছুটে যান রেনু বেগম। সেখানে রক্তাক্ত লাশ দেখে অসুস্থ হয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে রহমতপুর বাজারে নিয়ে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন।

রেনু বেগমকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া একজন স্বাস্থ্যকর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ওই নারীকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে তাৎক্ষণিকভাবে শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়। কিন্তু পরিবারের লোকেরা হাসপাতালে না নিয়ে রেনু বেগমকে বাড়িয়ে নিয়ে যায়।

তিনি বলেন, বাড়িতে থাকাবস্থায় রেনু বেগম আরও অসুস্থ হয়ে পড়েন। তার মুখ থেকে ফেনা বেরিয়ে খিচুনী শুরু হয়। এসময় পরিবারের সদস্যরা তাকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওয়ানা হলে পথেই তার মৃত্যু হয়।

উল্লেখ্য, রোববার বেলা পৌঁনে ১টার দিকে রহমতপুর ব্রিজের ঢালে শ্যামলী পরিবহনের চাপায় ভ্যানের চালকসহ তিনজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন একজন শিশুসহ দুজন। তাদের মধ্যে চার বছরের শিশু তাওহীদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ