ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশালে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের উজিরপুর পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় গলায় ফাঁস দিয়ে টুম্পা আক্তার (১৭) নামে এক কলেজছাত্রী আত্মহননের ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে এই ঘটনা ঘটে। টুম্পা ওই উপজেলার গাজীরপাড় গ্রামের আবুল হাসানাতের মেয়ে এবং উজিরপুর বিএন খান কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী ছিলো। হাসানাত পরিবার নিয়ে পৌর শহরের গার্লস স্কুলের সামনে তামিম খানের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। 

পারিবারিক সূত্র জানায়, দুপুরের ভাত খেয়ে টুম্পা সবার অলক্ষ্যে তার কক্ষে গিয়ে গলায় ফাঁস দেয়। পরিবারের লোকজন টের পেয়ে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. রাকিব কলেজ ছাত্রী টুম্পাকে মৃত ঘোষনা করেন। তার আত্মহননের কারন সম্পর্কে কিছু বলতে পারেনি স্বজনরা। 

উজিরপুর মডেল থানার ওসি মো. কামরুল হাসান জানান, কলেজ ছাত্রী আত্মহননের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনা তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে। 
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ