ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

রহমতপুরে শ্যামলী পরিবহনের চাপায় নারীসহ নিহত ৩ 

রহমতপুরে শ্যামলী পরিবহনের চাপায় নারীসহ নিহত ৩ 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুরে শ্যামলী পরিবহনের চাপায় ভ্যান চালকসহ তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন ঘটনাস্থলে এবং একজনের মৃত্যু হয় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়। 

রোববার বেলা পৌঁনে ১টায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রিজের ঢালে এই ঘটনায় নিহতরা হলেন- বাবুগঞ্জ উপজেলার রহমতপুরের মানিককাঠী গ্রামের বাসিন্দা ফজলুল হক (৬৫), তার স্বজন পলি আক্তার (৩৫) ও ভ্যান চালক জয়নাল খান (৪৫)।

এদিকে দুর্ঘটনায় শিশুসহ দুজন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত চার বছরের শিশু তাওহীদকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাওহীন দুর্ঘটনায় নিহত পলি আক্তারের সন্তান।

অপরদিকে, ‘দুর্ঘটনায় হতাহতের প্রতিবাদে প্রায় পৌঁনে এক ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। এর ফলে বরিশাল-ঢাকা মহাসড়কের দুই প্রান্তে অসংখ্য যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তাছাড়া ঘাতক বাসটি আটক করতে পারলেও পালিয়ে গেছে চালক এবং হেলপার।

তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) আমানউল্লাহ আল বারী বলেন, ‘শ্যামলী পরিবহন কোম্পানির বাসটি ঢাকার উদ্দেশে যাত্রী নিয়ে কুয়াকাটা থেকে ছেড়ে আসে। বাসটি বেলা পৌঁনে ১টার দিকে রহমতপুর ব্রিজ অতিক্রমকালে বিপরিত দিক থেকে আসা ভ্যানগাড়িকে চাপা দেয়। ভ্যানগাড়িটি যাত্রী নিয়ে মানিককাঠী থেকে রহমতপুর বাজারের উদ্দেশে যাচ্ছিল।

এদিকে, পরিবহনের চাপায় ঘটনাস্থলেই নারীসহ ভ্যানগাড়ির দুই যাত্রী নিহত হন। এছাড়া আহত হন ভ্যান চালকসহ দুজন। তাদেরকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ভ্যান চালক জয়নাল খানের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত শিশু হাওহীদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

এর আগে ঘটনায় হতাহতের ঘটনাকে কেন্দ্র করে প্রায় পৌঁনে একঘন্টা ধরে রহমতপুরে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি ঘাতক বাসটি আটক করেন তারা। তবে ঘটনার পর পরই চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে পারেনি পুলিশ।
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ