বাবুগঞ্জে দেহেরগতি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শোক সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে দেহেরগতি ইউনিয়ন এর রাহুৎকাঠি বন্দরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃআব্দুল রশিদ মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী জসিম উদ্দিন শুভ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন।
আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. দেলোয়ার হোসেন, কামাল হোসেন, সহ দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম পিন্টু, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রিফাত জাহান তাপসী, দেহেরগতি ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মাসুম রেজা, আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কামাল হোসেন, রহমতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম মাষ্টার, আওয়ামীলীগ নেতা সামিম খান, উপজেলা ছাত্রলীগ নেতা মো. ইয়াসির আরাফাত সোহেল, মো. ওবায়দুল হক জুয়েল, মোঃ ফাইজুল হক, প্রসেনজিৎ দাস অপু, খাদেম হোসেন,ওয়ার্ড আওয়ামিলীগের সাধারন সম্পাদক তপন লাল লস্কর প্রমূখ।
এছাড়াও বাবুগঞ্জ উপজেলা এবং ইউনিয়ন আওয়ামী লীগ ও অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়েছে।
এএজে