ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ভাণ্ডারিয়ায় জালটাকাসহ এক ব্যক্তি গ্রেফতার

    ভাণ্ডারিয়ায় জালটাকাসহ এক ব্যক্তি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জালটাকার নোটসহ মো. কামাল সিকদার (৫৩) নামে জাল টাকার ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন থানা পুলিশ।  

    শনিবার (২৭ আগস্ট) ভোরে তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতার কামাল সিকদার উপজেলার পূর্ব ধাওয়া গ্রামের মৃত নওয়াব আলী সিকদারের ছেলে।

    জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক (ওসি, ডিবি দক্ষিণ) মো. আসলাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।  

    তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে উপজেলার ইকরি ইউনিয়নের আতরখালী গ্রামে জালাল হাওলাদারের বাড়ি থেকে কামালকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে এক হাজার টাকার ৫০টি জালনোট (৫০ হাজার টাকা) জব্দ করা হয়।

    ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমার বিশ্বাস জানান, এ ব্যাপারে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জ্যোতির ময় বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ