গৌরনদীতে মাশরুম চাষ বিষয়ক সেমিনার

গ্রাম ভিত্তিক মাশরুম চাষ ও অলটারনেটিভ মেডিসিন বিষয়ক অবহতিকরণ সেমিনার শনিবার দিনব্যাপী বরিশালের গৌরনদীতে অনুষ্ঠিত হয়েছে।
ড্রীম মাশরুম সেন্টার ও ডিএমসি ল্যাবরেটরিজের আয়োজনে সকালে উপজেলার শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।
ড্রীম মাশরুম সেন্টার ও ডিএমসি ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক মো. বাবুল আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার, সাংবাদিক মো. গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মণীষ চন্দ্র বিশ^াস। সেমিনারে উপজেলার সাতটি ইউনিয়নের জনপ্রতিনিধি সহ দুই শতাধিক নারী অংশ গ্রহন করেন।
এইচকেআর