ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে ১৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪

বরিশালে ১৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল মেট্রোপলিটন এলাকায় পৃথক অভিযানে ১৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৭ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের ইনচার্জ এসআই তানজিল আহমেদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৬ আগস্ট) রাত পৌনে ১ টার দিকে বন্দর থানা পুলিশের একটি দল  চরকাউয়া ইউনিয়নের কর্ণকা‌ঠির খয়রাবাদ ব্রী‌জের নী‌চ এলাকার একটি বসত ঘরে অভিযান চালানো হয়। এ সময় মো. বাদল হাওলাদার (৩১) নামে এক মাদক বিক্রেতাকে ১০৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। পরে তাঁর সহযোগী একই এলাকার মো. সাইফুল ইসলাম অপু (২৮),নগরীর রুপাতলী আহাম্মেদ মোল্লা সড়কের খলিফা বাড়ীর আলআমিন খলিফা (২৪)। 

অপরদিকে নগর গোয়েন্দা (ডিবি) শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে একইদিন রাত ১১ টায় নগরীর নথুল্লাবাদ বাসষ্ট্যান্ড সংলগ্ন বিআরটিসি বাস কাউন্টারে সামনে অভিযান চালিয়ে খুলনার বাহাদুর শাহ কলোনী, আলী শাহ মাজার গলির মো.বাহারুল ইসলাম সরদার (৪৩) কে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। 

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানান এসআই তানজিল।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ