ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • এলএসডিসহ আরো ৫ জন গ্রেপ্তার

    এলএসডিসহ আরো ৫ জন গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভয়ঙ্কর মাদক অ্যাসিড ডাইথ্যালামাইডসহ (এলএসডি) আরো পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রবিবার খিলগাঁও ও আশপাশের এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ রবিবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগ এ তথ্য জানিয়েছে।

    ঢাকা মহানগর পুলিশের মতিঝির বিভাগের উপকমিশনার (ডিসি) আব্দুল আহাদ বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে খিলগাঁও থানা পুলিশ এলএসডিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। আসামিদের জিজ্ঞাসাবাদ করে এলএসডির উত্স্য এবং কারবারের ব্যাপারে তথ্য জানার চেষ্টা চলছে। আমাদের নজরদারি অব্যাহত আছে।’

    এদিকে, গতকাল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালত শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন। গত বুধবার গ্রেপ্তারের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র সাদমান সাকিব রূপল ও আসহাব ওয়াদুদ তুর্য এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির ছাত্র আদিন আশরাফকে বৃহস্পতিবার আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডের আবেদন করেছিলো গোয়েন্দা পুলিশের (ডিবি) তদন্ত কর্মকর্তা। 

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর রহমানের মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে গত বুধবার দেশে প্রথমবার এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড) জব্দ করেছিল পুলিশ। এলএসডি বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বুধবার রাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ