জেলা ব্র্যান্ডিং কার্যক্রম নিয়ে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

বরিশালে দিনব্যাপি জেলা ব্র্যান্ডিং কার্যক্রমের গতিশীলতা আনয়নে বিভাগীয় পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় সার্কিট হাউজের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। এই আয়োজনে সহযোগিতা করে এটুআই।
বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। এছাড়া বিশেষ অতিথি ছিলেন- বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান এবং এটুআই’র প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। পরে গ্রæপ ভিত্তিক জেলা ব্র্যান্ডিং কার্যক্রমের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন অংশগ্রহণকারীরা।
এএজে