সাংবাদিকদের সাথে বরগুনার নবাগত এসপির মতবিনিময়

যে কোনো মূল্যে বরগুনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনের অঙ্গীকার করেছেন বরগুনার নবাগত পুলিশ সুপার মো. আব্দুস ছালাম। বৃহস্পতিবার বিকেলে তার নিজ কার্যালয়ে বরগুনার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।
নবাগত পুলিশ সুপার বলেন,বরুনায় সাম্প্রতিক ঘটে যাওয়া ছাত্রলীগের দুই পক্ষের সহিংশতার প্রসঙ্গে তিনি বলেন ,রাজনৈতিক ব্যক্তিগন তাদের কাজ করবেন তবে জনগনে জানমালে রক্ষার স্বার্থে কাউকে ছাড় দেয়া হবেনা। আমি আপনাদের সামনে নিশ্চয়তা দিচ্ছি পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে। বরগুনা একটি শান্তিপূন জেলা এই জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার জন্য পুলিশের যা কতব্য তা ঠিকভাবে আমরা পালন করবো।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক রহমান (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল মেহেদী হাসান ,পাথরঘাটা ও বামনা সার্কেল তোফায়েল হোসেন সরকার, বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাস, সাবেক সভাপতি চীত্ত রঞ্জন শীল, মো. হাসানুর রহমান ঝন্টু, মনির হোসেন কামাল, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি জাফর হোসেন হাওলাদার, আবু জাফর সালেহ, স্বপন দাশ প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক রেজাউল ইসলাম টিটু, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম মিরাজ, হিমাদ্রি কেশব শেখর,শাহ আলী, ফসল পাটোয়ারী প্রমুখ।
এএজে